Play Store-এ রেটিং ও রিভিউ।
এই পৃষ্ঠায় আপনি Google Play-তে থাকা রেটিং ও রিভিউ সংক্রান্ত তথ্য, একই সাথে রিভিউ পোস্ট করা সংক্রান্ত Google-এর নীতি দেখতে পাবেন।
Google Play থেকে আপনার কেনা অথবা ভাড়া করা যেকোনও জিনিসের রিভিউ লিখতে পারবেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করায়, অন্যরা কী কিনবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিভিউ খুবই সহায়ক হয়। Play-তে কন্টেন্টের রেটিং দেওয়ার বা রিভিউ করার জন্য Google কাউকে কোনও পেমেন্ট করে না এবং আমরা আশা করি যে এব্যাপারে রিভিউয়াররা সৎ ও পক্ষপাতহীন আচরণ করেন।
কীভাবে রেটিং হিসেব করা হয়।
অ্যাপের রেটিং খুব কম না থাকলে, অ্যাপের জন্য Play Store রেটিং এবং সংশ্লিষ্ট বার গ্রাফে ১, ২, ৩, ৪ ও ৫ স্টার রিভিউয়ের আনুপাতিক সংখ্যা দেখায় যা হিসেব করা হয় ব্যবহারকারীর রিভিউ থেকে পাওয়া কোয়ালিটি রেটিংয়ের ভিত্তিতে, ব্যবহারকারীর রিভিউয়ের লাইফটাইম গড় ভ্যালুর ভিত্তিতে নয়। এটি ব্যবহারকারীকে অ্যাপের আরও বেশি ইনসাইট দেয় এবং বর্তমান অবস্থা সম্পর্কে আরও ভালো ধারণা দেয় কারণ সময়ের সাথে অ্যাপ পরিবর্তিত হতে পারে এবং প্রায়শই ফিচার যোগ করা ও সরানো হয়। আমরা রিভিউয়ের মোট লাইফটাইম নম্বর দেখাই কারণ অ্যাপের ব্যবহার ও মেয়াদ সম্পর্কে এটি রিভিউয়ারদের মূল্যবান তথ্য দেয়।
Play Store-এ অন্যান্য কন্টেন্টের রেটিং (বই, সিনেমা, টিভি শো) হিসেব করা হয় ওই কন্টেন্টে ব্যবহারকারীর দেওয়া লাইফটাইম গড় ভ্যালুর ভিত্তিতে।
আপনি রিভিউ পোস্ট করলে অন্যরা কী দেখবেন।
বেশিরভাগ রিভিউ প্রত্যেকে দেখতে পান এবং Play Store অ্যাপ জানিয়ে যে আপনার করা রিভিউ সর্বজনীন হবে নাকি ব্যক্তিগত থাকবে।
Play ব্যবহারকারীদের যেকোনও ব্যক্তিকে (ডেভেলপার সহ), সর্বজনীন রিভিউ আপনার Google অ্যাকাউন্ট থেকে আপনার নাম ও ছবি এবং পুরনো রিভিউতে করা এডিট দেখাবে। ব্যক্তিগত রিভিউ সাধারণত আগেভাগে অ্যাক্সেস থাকা অ্যাপ অথবা বিটা টেস্টিংয়ের জন্যই হয় এবং শুধুমাত্র ডেভেলপারই আপনার Google অ্যাকাউন্ট থেকে আপনার নাম ও অ্যাকাউন্টের ছবি এবং পুরনো এডিট সহ আপনার করা রিভিউ দেখতে পারেন। এছাড়াও, সর্বজনীন ও ব্যক্তিগত, দুই ধরনের রিভিউয়ের ক্ষেত্রেই ডেভেলপাররা আপনার ভাষা, ডিভাইস এবং দেশ ও ডিভাইসের তথ্য (যেমন ভাষা, মডেল এবং OS ভার্সন) দেখতে পারেন। এছাড়াও, রিভিউয়ের উত্তর দিতে এবং আপনাকে উত্তর দেওয়ার জন্য ডেভেলপাররা হয়ত এই তথ্য ব্যবহার করতে পারবেন। আপনি কোনও রিভিউ এডিট করলে, আপনি সেই রিভিউ মুছে না দেওয়া পর্যন্ত অন্যান্য ব্যবহারকারী ও ডেভেলপাররা পুরনো এডিট দেখতে পারবেন।
রেটিং ও রিভিউ পোস্ট করা সংক্রান্ত নীতি।
কতটা সহায়ক ও বিশ্বস্ত তা বোঝানোই রেটিং ও রিভিউয়ের উদ্দেশ্য। সহায়ক মতামত শেয়ার করা এবং অন্যান্য Play ব্যবহারকারীকে দারুণ কন্টেন্ট ও পরিষেবা খুঁজে পেতে সাহায্য করার খুব ভালো উপায় হল Play-তে কন্টেন্ট রিভিউ করা।
ভালো রিভিউ লেখার নির্দেশিকা।
- আপনার করা রিভিউ সহায়ক ও তথ্যপূর্ণ করে তুলুন।
- ভালো দিক ও খামতি, দুটিই অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।
- এটিকে পাঠযোগ্য রাখুন; ব্যাকরণ ও বানান ভালোভাবে দেখে নিন এবং বেশি মাত্রায় বড় হাতের অক্ষর ও যতিচিহ্ন ব্যবহার করবেন না।
- অন্যদের যেন পছন্দ হয়।
রেটিং ও রিভিউ সংক্রান্ত Google Play-এর নীতি নিচে দেওয়া হল। যেসব রিভিউ ও কমেন্ট আপত্তিকর অথবা এইসব নীতি লঙ্ঘন করে তা অটোমেটিক ও হিউম্যান রিভিউয়ের মাধ্যমে সরিয়ে দেওয়া হবে এবং যেকেউ তা বারবার অথবা গুরুতরভাবে লঙ্ঘন করলে, Play স্টোরে পোস্ট করার ক্ষমতা হারাতে পারেন।
স্প্যাম ও জাল রিভিউ।
আপনি যে কন্টেন্ট ও পরিষেবা রিভিউ করছেন সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা যেন আপনার করা রিভিউতে প্রতিফলিত হয়।
- জাল অথবা ভুল রিভিউ পোস্ট করবেন না।
- একই রিভিউ একাধিক বার পোস্ট করবেন না।
- বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একই কন্টেন্টের রিভিউ পোস্ট করবেন না।
- অন্যান্য ব্যবহারকারীকে বিভ্রান্ত করতে অথবা রেটিং ম্যানিপুলেট করতে রিভিউ পোস্ট করবেন না।
- অন্য কারও হয়ে রিভিউ পোস্ট করবেন না।
- আপনার পরিচয় অথবা যে কন্টেন্ট রিভিউ করছেন তার সাথে কানেকশনের ব্যাপারে মিথ্যা বর্ণনা করবেন না।
অপ্রাসঙ্গিক রিভিউয়ার।
রিভিউ যেন কন্টেন্ট, পরিষেবা অথবা আপনি যে অভিজ্ঞতা রিভিউ করছেন সেই বিষয়েরই হয় এবং প্রাসঙ্গিক হয়।
- প্ররোচনা দেয়, রাজনৈতিক বা সামাজিক ধারা বিবরণী অথবা অন্য যেকোনও বিষয় যা আপনার পর্যালোচনা করা কন্টেন্ট, পরিষেবা অথবা গ্রাহকের মূল অভিজ্ঞতার সাপেক্ষে অপ্রাসঙ্গিক, এমন কিছু পোস্ট করবেন না।
বিজ্ঞাপন করা।
আমরা চাই রিভিউ আমাদের কাজে আসুক তবে আপনার করা রিভিউতে কন্টেন্ট বা পরিষেবার বাইরে অন্য কিছু প্রচার করা হলে, তা আমাদের কাজে আসে না।
- কোনও প্রোডাক্ট বা পরিষেবার জন্য প্রচারমূলক অথবা বাণিজ্যিক কন্টেন্ট পোস্ট করবেন না, এর মধ্যে অ্যাফিলিয়েট অথবা রেফারেল-ভিত্তিক প্রচারও অন্তর্ভুক্ত।
- ফোন নম্বর, ইমেল আইডি বা অন্য কোনও ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করবেন না।
স্বার্থের সংঘাত।
খাঁটি ও পক্ষপাতহীন রিভিউ সবচেয়ে মূল্যবান। আর্থিক লাভের জন্য লেখেন না এমন লোকজনেরই রিভিউ লেখা উচিত।
- রিভিউ পোস্ট করার বদলে টাকা, প্রোডাক্ট বা পরিষেবা অফার করবেন না, এমন অফার গ্রহণও করবেন না।
- এটি যারা তৈরি করেছে আপনি সেই ব্যবসার মালিক হলে অথবা সেখানে কাজ করলে তাদের তৈরি কন্টেন্ট, পরিষেবা অথবা সেই সংক্রান্ত অভিজ্ঞতা রিভিউ করবেন না।
কপিরাইটযুক্ত কন্টেন্ট।
রিভিউ আপনাকেই করতে হবে এবং তাতে আপনার ব্যক্তিগত মতামত প্রতিফলিত হতে হবে।
- অন্যদের মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন করে এমন রিভিউ পোস্ট করবেন না, এর মধ্যে কপিরাইট অন্তর্ভুক্ত।
কপিরাইটযুক্ত কন্টেন্ট কীভাবে সরাতে হয় জানুন।
ব্যক্তিগত ও গোপনীয় তথ্য।
অভিজ্ঞতা শেয়ার করাই রিভিউয়ের উদ্দেশ্য এবং সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই আপনি কোনও কিছু যেভাবে অনুভব করছেন সেইভাবেই সেটি ব্যক্ত করতে পারবেন।
- ঠিকানা, ড্রাইভিং লাইসেন্স নম্বরের মতো ব্যক্তিগত অথবা গোপন তথ্য পোস্ট করবেন না।.
বেআইনি কন্টেন্ট
আপনার করা রিভিউ অবশ্যই আইন মেনে এবং আপনি সম্মতি দিয়েছেন এমন যেকোনও শর্ত অথবা আইনি চুক্তি মেনে হতে হবে।
- বেআইনি কন্টেন্টের লিঙ্ক রয়েছে এমন কোনও রিভিউ পোস্ট করবেন না।
যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্ট।
Google Play-র উদ্দেশ্য হল বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো এবং রিভিউ সেইভাবেই লেখা উচিত।
- যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্ট রয়েছে, তা প্রচার করে অথবা তাতে প্ররোচনা দেয় এমন রিভিউ পোস্ট করবেন না।
- বাচ্চাদের যৌনতাপূর্ণ অবস্থায় দেখানো হয়েছে অথবা যৌনতাপূর্ণভাবে তাদের সম্বোধন করার হচ্ছে এমন রিভিউ পোস্ট করবেন না।
ঘৃণাত্মক বক্তব্য
Google Play সব লোকজনের জন্য তৈরি করা হয়েছে এবং রিভিউ সেইভাবেই লেখা উচিত।
- কোনও ব্যক্তি বা গোষ্ঠীর জাতি, জাতীয়তা, জাতিগত উৎস, ধর্ম, লিঙ্গগত পরিচয়, লিঙ্গগত বৈশিষ্ট্য, যৌন অভিরুচি, বয়স, অক্ষমতা, ভেটেরান স্ট্যাটাস অথবা পদ্ধতিগত বৈষম্যের ভিত্তিতে করা হিংসা, হিংসার প্রচার বা ঘৃণা ছড়ানো অথবা প্রান্তিকীকরণের সাথে সম্পর্কিত অন্য যেকোনও বৈশিষ্ট্য প্রচার করবেন না।
আপত্তিকর রিভিউ
ব্যবহারকারীদের বিনোদন ও তথ্য দেওয়াই Google Play-এর উদ্দেশ্য, কাউকে আক্রমণ ও অপমান করা নয়।
- অশ্লীলতা, অশ্লীল শব্দ অথবা আপত্তিকর ভাষা পোস্ট করবেন না।
- অন্যদের হয়রান, হেনস্থা অথবা আক্রমণ করে এমন রিভিউ পোস্ট করবেন না।