Google Play Movies এবং TV/Google TV ব্যবহারের নিয়মাবলী
Google Play পরিষেবার শর্তাবলীতে বর্ণিত নিয়ম অনুযায়ী, আপনি Google Play Movies ও TV/Google TV ব্যবহার করার ক্ষেত্রে তা নিম্নলিখিত ব্যবহারের নিয়ম সাপেক্ষ হতে পারে, যা আমাদের পরিষেবায় নতুন ফিচার, ডিভাইস এবং কন্টেন্ট যোগ করার সাথে সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। আরও তথ্যের জন্য Google Play সহায়তা কেন্দ্রে যেতে পারেন।
ভিডিও ভাড়া নেওয়া ও কেনা
Google Play-তে বিশেষ কিছু ভিডিও পরিষেবা রয়েছে, যেগুলি "ভিডিও পরিষেবা" নামে পরিচিত। ভিডিও পরিষেবা জুড়ে যেসব কন্টেন্ট কেনার জন্য উপলভ্য থাকে সেগুলিকে "ভিডিও কন্টেন্ট" বলা হয়। Google Play Movies ও TV/Google TV-তে থার্ড পার্টির থেকে নির্দিষ্ট কিছু কন্টেন্ট কেনা ("লকার ভিডিও কন্টেন্ট") অথবা ভাড়া নেওয়া যায় ("রেন্টাল ভিডিও কন্টেন্ট")।
কিছু ক্ষেত্রে ভাড়া নেওয়া এবং কেনা কন্টেন্টের অ্যাক্সেস অন্য কোনও Google প্রোডাক্টের (যেমন, YouTube) মাধ্যমেও পেতে পারেন। Google Play থেকে ভাড়া নেওয়া এবং কেনা কন্টেন্টের উপরে, Google Play Movies ও TV/Google TV ব্যবহারের নিয়ম এবং Google-এর অন্যান্য যেসব প্রোডাক্টের মাধ্যমে আপনি এইসব কন্টেন্ট অ্যাক্সেস করেন সেগুলি ব্যবহারের নিয়ম প্রযোজ্য হবে। আপনি (১) ইন্টারনেট কানেকশন ব্যবহার করে নিজের Google অ্যাকাউন্টে লগ-ইন করে অনলাইনে অথবা (২) কোনও অনুমোদিত ডিভাইসে (Google Play পরিষেবার শর্তাবলীতে দেওয়া নিয়ম অনুযায়ী) অফলাইনে ভিডিও কন্টেন্ট দেখতে পারেন। ভিডিও কন্টেন্ট ডাউনলোড করতে আপনাকে অবশ্যই অনলাইন হতে হবে।
রেন্টাল কন্টেন্ট। কোনও কন্টেন্ট ভাড়া নিলে সেই কন্টেন্ট আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যতবার ইচ্ছে দেখতে পারেন। কন্টেন্ট দেখার এই সময়সীমা আপনার পেমেন্টের সময় ট্রানজ্যাকশন পৃষ্ঠায় ("দেখার সময়সীমা")-তে দেখানো হবে এবং কনফার্মেশন ইমেলে লেখা থাকবে। রেন্টাল ভিডিও কন্টেন্টের প্রত্যেক আইটেম দেখার সময়সীমা আলাদা হতে পারে এবং অর্ডার দেওয়ার আগে তা আপনাকে জানানো হবে। রেন্টাল ভিডিও কন্টেন্ট পজ করলে, থামালে অথবা রিওয়াইন্ড করলেও দেখার সময়সীমা বাড়ানো যাবে না। আপনার কেনা প্রতিটি রেন্টাল ভিডিও কন্টেন্ট একবারে শুধু একটি ডিভাইসে (অনলাইনে অথবা অনুমোদিত অফলাইন ডিভাইসে) দেখতে পারবেন।
কেনা কন্টেন্ট। আপনি কোনও আইটেম কিনলে সেই কন্টেন্ট একটি ডিজিটাল লকারে সেভ করা হবে। প্রত্যেকটি লকার ভিডিও কন্টেন্টের "লকার পিরিয়ড"-এর অধিকার যতদিন আপনার কাছে থাকবে, ততদিন আপনি সেই কন্টেন্ট যতবার ইচ্ছে দেখতে পারবেন। প্রতিটি লকার ভিডিও কন্টেন্টের 'লকার পিরিয়ড' আলাদা হতে পারে। লকার ভিডিও কন্টেন্ট পজ করলে, থামালে অথবা রিওয়াইন্ড করলে এর 'লকার পিরিয়ড' বেড়ে যায় না। লকার ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে (১) প্রতিটি লকার কন্টেন্ট ভিডিওর ক্ষেত্রে একবারে শুধু একটি করে স্ট্রিম দেখা যাবে, (২) আপনার লকারের সর্বাধিক ৩টি ভিডিও কন্টেন্ট একবারে স্ট্রিম করতে পারবেন, (৩) অফলাইনে লকার ভিডিও চালানোর ক্ষেত্রে একবারে সর্বাধিক ৫টি ডিভাইস অনুমোদন করা যাবে এবং আরেকটি নতুন ডিভাইস অনুমোদন করতে হলে, আগের ৫টি ডিভাইসের মধ্যে কোনও একটির অনুমোদন বাতিল করতে হবে, (৪) কোনও ডিভাইস ১২ মাসের মধ্যে সর্বাধিক ৩ বার অনুমোদন করা যাবে এবং ১২ মাসে সর্বাধিক ২ বার সেই ডিভাইসের অনুমোদন বাতিল করা যাবে, (৫) প্রতি ৯০ দিনে মোট ২টি ডিভাইসে অফলাইন প্লেব্যাকের অনুমোদন বাতিল করা যাবে এবং (৬) একই ডিভাইসে সর্বাধিক ৩টি Google অ্যাকাউন্ট অনুমোদন করা যাবে।